নির্মলে দরজা বন্ধ ঋতব্রতদের, গ্রেফতার হবেই দাবি অর্জুনের

0
13
ছবি সৌজন্যে : নিজস্ব

নির্মল ঘোষ চাইলেও তাঁকে নেওয়া হবে না। স্পষ্ট করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শনিবার তপসিয়ায় ঋতব্রত তৃণমূলের বৈঠক চলাকালীন হাজির হয়েছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। তিনি দাবি করেছিলেন আমন্ত্রণ পেয়েই বৈঠকে যোগ দিতে এসেছেন।

যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন নির্মল ঘোষকে কোনও আমন্ত্রণই জানানো হয়নি। ওনাকে দেখে সবাই অবাকই হয়েছেন। নির্মল ঘোষ গল্পের গরু গাছে তুলছেন। ওনার সঙ্গে কোনও সম্পর্ক নেই। একটা রিজার্ভেশন আছে। চাইলেও ওখানে জায়গা হবে না।

নির্মল ঘোষ উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন কাজ করছেন বলে দাবি করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যে কমিটিতেই থাকুন না কেন নির্মল ঘোষ গ্রেফতার হবেই। জানিয়েছেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তাঁর সাফ কথা আইন আইনের পথে চলবে। পুলিশ পুলিশের কাজ করবে।