
পরমাণু চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি চিঠির জবাব দিয়ে ইরান দাবি করেছেন, সরাসরি তারা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এবিষয়ে কোনও ধরনের বৈঠকে বসবে না। তবে আগের মতোই পরোক্ষ আলোচনা চালিয়ে যাওয়া যেতেই পারে। চলতি মাসেই ট্রাম্প নতুন পরমাণু চুক্তিতে সম্মত হওযার জন্য ইরানকে দুমাসের চড়ান্ত সমযসীমা বেঁধে দিয়েছিলেন।
ওই সময়সীমার মধ্যে পদক্ষেপ না করলে তেহেরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার আগেই জানিয়েছিলেন, ২০১৫ সালের খসড়া মেনে নতুন করে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি হবে না। এবার বৈঠক নিয়ে দেওয়া হয়েছে কড়া বার্তা।






