আর কোনও মিটিং-মিছিলের অনুমতি নয়, নির্দেশ সিপি-র

0
263
ছবি সৌজন্যে : নিজস্ব

ওয়াকফ বিরোধী আন্দোলনে অশান্ত হয়ে ওঠা ভাঙড়, কাশীপুরে আর কোনও বড় জমায়েতে অনুমতি দেবে না কলকাতা পুলিশ। বৃহস্পতিবার ভাঙড় পরিদর্শনে গিয়ে এমনই নির্দেশ দিয়েছেন সিপি মনোজ ভর্মা।

তিনি জানিয়েছেন এখন থেকে পুলিশ দেখবে কারা মিটিং মিছিলের আয়োজন করছে। কারণ সেদিনের জমায়েতের আয়োজন করা হলেও পরবর্তীতে উদ্যোক্তাদের আর কোনও কন্ট্রোল ছিল না। যার জেরে হিংসা ছড়িয়ে পড়ে। সেদিন উত্তপ্ত হয়ে ওঠা শোনপুর বাজার পরিদর্শন করেন সিপি মনোজ ভর্মা। ওদিনের ঘটনায় ১৩ জন পুলিশ কর্মী জখম হয়েছিলেন। তার মধ্যে উত্তর কাশীপুর থানার ১ জন। তাদের সঙ্গেই দেখা করেছেন মনোজ ভর্মা।

এদিকে বৃহস্পতিবার জাফরাবাদে খুনের তদন্তে নিহত হরগোবিন্দ এবং চন্দন দাসের বাড়িতে গিয়েছেন রাজ্য পুলিশের সিটের সদস্যরা। তাদের সঙ্গে ছিলেন ফরেন্সিক দলও। সিটের ১৯ জন সদস্য নিহতের বাড়ি পরিদর্শন করেন। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।