১৬ লাখ ডুপ্লিকেট ভোটার ধরেছেন, হুঁশিয়ারি শুভেন্দুর

0
682
ছবি সৌজন্যে : নিজস্ব
১৬ লাখ ডুপ্লিকেট ভোটার ধরা হয়েছে। বিধানসভা ভোটের আগে ডিলিট করাবেন।
বৃহস্পতিবার দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন প্রতি বিধানসভার ভোটার লিস্টে ২০ থেকে ৩০ হাজার ভুয়ো নাম ঢোকানোর জন্য বাবুরা বাংলায় এসে বসে রয়েছেন। এই প্রসঙ্গে দিল্লি, মহারাষ্ট্রের ভোটে কারচুপির প্রসঙ্গও টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্রে ৪০ লাখ ভোটার বাড়ল কি করে। আর দিল্লিতে কি হয়েছে তা একদিন তো বেরোবেই। বাইরের ভোটার এসে এখানে ভোট দেবে। বিজেপি কমিশনের এই পরিকল্পনা ভেস্তে দেওয়া হবে। চুরি ধরা পড়ে গেছে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেছেন দায়িত্বজ্ঞানহীনভাবে একথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেছেন ১৪ বছর মুখ্যমন্ত্রী থাকার পর এসব বলেন কি করে। ইলেক্টোরাল রোলের রেজিস্ট্রেশন অফিসার তো জেলাশাসক। বাইট: শুভেন্দু এদিকে ২০২৬-র আগে অনলাইনে ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল। দলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন এর বিরুদ্ধে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে যাবেন।
তথ্য যাচাই না করে একটি ভোটারের নামও সংযুক্ত হতে দেবেন না। এর বিরুদ্ধে রাস্তায় নামার পাল্টা হুঁশিয়ারি দিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন পশ্চিমবঙ্গকে দিল্লি-হরিয়ানা হতে দেবেন না।