
রাজ্যের কোনও বাড়িতে স্মার্ট মিটার লাগানো হবে না। আগের মত পোস্ট পেড সিস্টেমই দেওয়া যাবে বিদ্যুতের বিল।
এমনকি যেসব বাড়িতে স্মাট মিটার লাগানো হয়েছিল সেগুলো পুরনো মিটারের মতই ধরতে হবে। বুধবার বিধানসভায় বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের নির্দেশে কিছু কিছু জায়গায় পরীক্ষামূলকভাবে স্মার্ট মিটার লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তা নিয়ে বেশকিছু অভিযোগও জমা পড়ে। এর আগে সোমবার বিজ্ঞপ্তি দিয়ে স্মার্ট মিটার নতুন করে না বসানোর কথা জানিয়েছিল বিদ্যুৎ দফতর। কাটমানি খেয়ে স্মার্ট মিটারের বরাত দেওয়ার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন স্মার্ট মিটার বসালে হয়ত বাণিজ্য কিছু হবে কিন্তু ভোট কমে যাবে। এটা বঝতে পেরে স্মার্ট মিটার লাগানো বন্ধ করেছে।
