তিরুবনন্তপুরমে মেয়র পদে আর শ্রীলেখা !

0
138
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

কেরলের মসনদে আর শ্রীলেখা ! পাঁচ দশকের বামদুর্গ তছনছ করে তিরুবনন্তপুরমে পুরভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। জয়ের পরে এক্স পোস্টে দলকে শুভেচ্ছা জানিয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদি।

এরপর থেকে মেয়র পদপ্রার্থী কে হবে তা নিয়ে রাজনৈতিক মহলে ঘনাচ্ছে জল্পনা। এই আবহে উঠে এসেছে ৬৪ বছরের এই বিজেপি নেত্রীর নাম। কেরলের প্রথম মহিলা আইপিএস আর শ্রীলেখা।  তিনি ষষ্ঠমঙ্গলম ওয়ার্ড থেকে ভোটে দাঁড়িয়েছিলেন। ভোটে এলডিএফকে বিপুল ভোটে হারিয়ে জয়লাভ করেন তিনি। নির্বাচনে তিনিই সবচেয়ে বড় ব্যবধানে জয়ী প্রার্থী।

জয়ের পর শ্রীলেখা বলেন, আমরা জেনেছি ষষ্ঠমঙ্গলম ওয়ার্ডে এতবড় ব্যবধানে কেউ কখনও জয়ী হননি। এর জন্য এখানকার মানুষকে আমি ধন্যবাদ জানাই। আমি এখানে প্রার্থী হওয়ার পর এলডিএফ ও কংগ্রেস আমাকে কালিমালিপ্ত করার চেষ্টায় কোনও খামতি রাখেনি। নির্বাচনে তাঁদের উপযুক্ত জবাব দিয়েছে জনতা। আর মেয়র পদের জন্য দলের সিদ্ধান্ত যেটাই হবে আমি মাথা পেতে নেব।