গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National কোনও মসজিদ স্পর্শ করা হবে না: রবিশঙ্কর প্রসাদ

    কোনও মসজিদ স্পর্শ করা হবে না: রবিশঙ্কর প্রসাদ

    0
    143
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কোনও মসজিদ, উপাসনা স্থল, কবরস্থানকে কখনও যাতে কোনও দূরঅভিসন্ধিতে ছোঁয়া না হয় তার ব্যবস্থাই করা হয়েছে। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে একটি বেসরকারি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেছেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। পরিসংখ্যানের উল্লেখ করে রবিশঙ্কর জানিয়েছেন, বিশ্বের মধ্যে ভারতেই সবথেকে বেশি সংখ্যক ওয়াকফ জমি রয়েছে। কিন্তু সেই জমিগুলি নিয়ে কী কী করা হচ্ছে সেটাই প্রশ্ন।
    তিনি বলেছেন, একবার খোঁজ নিয়ে দেখতে হবে ওয়াকফের জমিগুলিকে কটা হাসপাতাল, কটা বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে। বিজেপি সাংসদের অভিযোগ, পাটনায় ডাকবাংলোর পাশের জমিগুলি অপব্যবহার হয়েছে। এই অপব্যবহার বন্ধেই সংশোধনী।