গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে ইন্ডি জোটের প্রয়োজন নেই : সঞ্জয় 

    মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচনে ইন্ডি জোটের প্রয়োজন নেই : সঞ্জয় 

    0
    150
    ছবি সৌজন্যে : এক্স
    মহারাষ্ট্রের পুরসভা এবং ত্রিস্তর পঞ্চায়েতের মতো স্থানীয় স্তরের নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রয়োজন নেই। এমনটাই জানিয়েছেন উদ্ধব-ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত। স্থানীয় স্তরের নির্বাচনে সর্বভারতীয় স্তরের বিজেপিবিরোধী জোট ইন্ডিয়া বা রাজ্য স্তরে জোট মহাবিকাশ আঘাড়ী’র কোনও প্রয়োজনীয়তা নেই।
    সঞ্জয়ের মন্তব্য, দু’দলের নিচুতলা থেকেই জোটের জন্য চাপ বাড়ছে। মারাঠি আমজনতাও চাইছে এক সঙ্গে লড়াই। তবে ভোটের এখনও দেরি রয়েছে। তড়িঘড়ি কোনও পদক্ষেপ করতে চাই না। চলতি বছরেই দেশের বৃহত্তম এবং ধনীতম পুরসভা বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন-এ ভোট হওয়ার কথা। সেই সঙ্গে নাগপুর, ঠাণে পুরসভা এবং পঞ্চায়েত স্তরের ভোটও হতে পারে। গত বছর বিধানসভা নির্বাচনে বিরোধী জোট মহাবিকাশ আঘাড়ী শোচনীয় ভাবে বিজেপি, শিবসেনা, এনসিপির জোট মহাজুটি’র কাছে পরাজিত হয়েছিল। তার পরেও সঞ্জয় একক শক্তিতে বিএমসির ভোটে লড়ার পক্ষে সওয়াল করেছিলেন।
    ১৯৯৭ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা ২৫ বছর এই পুরনিগমে ক্ষমতায় ছিল অবিভক্ত শিবসেনা। ২০২২ সালের মার্চ মাসে এই পুরনিগমের জনপ্রতিনিধিদের কার্যকালের মেয়াদ শেষ হয়। তার পর দু’বছর নির্বাচন হয়নি। ফলে বর্তমানে কোনও নির্বাচিত জনপ্রতিনিধি নেই বৃহন্মুম্বই পুরনিগমে।