রাজ্য সরকার পাশে আছে, উত্তরবঙ্গবাসীদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

0
111
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

রাজ্য সরকার উত্তরবঙ্গে মানুষের পাশে রয়েছে। আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী বলেছেন উত্তরবঙ্গে ১২ ঘণ্টায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে।

তার সঙ্গে ভুটান ও সিকিম থেকে অতিরিক্ত জলের চাপ এসে তিস্তা সহ অন্যান্য নদীগুলোর ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। তিনি আরও বলেছেন এই পরিস্থিতে কয়েকজন ভাই-বোনকে হারিয়েছেন। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। পর্যটকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন উত্তরবঙ্গে যারা পর্যটনে গিয়েছেন তাঁরা যেন সেখানেই থাকেন। পুলিশ নিরাপদে সরিয়ে দেবে। কোনওরকম চিন্তার প্রয়োজন নেই সব দায়িত্ব রাজ্য সরকারের।

নবান্নের তরফে ২৪ ঘণ্টা হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। এদিকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের দুর্গতদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন।