
নতুন করে তাঁরা আর পরীক্ষায় বসবেন না, সাংবাদিক বৈঠক করে এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনরত যোগ্য চাকরিহারারা। মেহবুব মণ্ডল বলেছেন, ৪ দিন হাসপাতালে ছিলেন।
এর মধ্যে অনেক কিছু ঘটেছে। তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর, মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক বৈঠক। উনি বলেছিলেন যোগ্যদের চাকরি যেতে দেবেন না। এদিকে মঙ্গলবার ওদের জন্য বললেন অন্য দফতরে দেওয়ার কথা। তার মানে উনি মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী যে নতুন করে পরীক্ষায় বসার কথা বলেছেন তাতেও আপত্তি জানিয়েছেন মেহবুব মণ্ডল। যোগ্য চাকরিহারাদের হয়ে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে মেহবুবের স্পষ্ট বার্তা, এখনও সিলেবাস জানান হয়নি। এতকিছু মাথায় নিয়ে যারা পরীক্ষায় পাশ করতে পারবে না তাঁরা যদি কিছু করে বসে তাহলে তার দায় সরকারকে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁদের সরাসরি নিশানা, উনি দুর্নীতিবাজদেরও মুখ্যমন্ত্রী। যে দুর্নীতি হয়েছে তার দায় তিনি এড়াতে পারেন না।
এদিকে, চাকরিহারাদের বিক্ষোভের ২২ দিন। এরমধ্যেই হাইকোর্টের নির্দেশ মত বিধাননগর উত্তর থানায হাজিরা দিয়েছেন চাকরিহারা শিক্ষক আলকাউউজ্জামান ও শিক্ষাকর্মী সত্যজিৎ ধর।
