গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National কেরালায় চরম দারিদ্রসীমার নীচে কেউ নেই! ঘোষণা নভেম্বরে

    কেরালায় চরম দারিদ্রসীমার নীচে কেউ নেই! ঘোষণা নভেম্বরে

    0
    123
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কেরালায় চরম দারিদ্রসীমার নীচে থাকবেন না এক জনও। আগামী নভেম্বরে কেরলকে চরম দারিদ্রমুক্ত হিসাবে ঘোষণা করার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার।
    দেশের ৭৮ বছরের স্বাধীনতার ইতিহাসে প্রথম রাজ্য এই স্বীকৃতি পাচ্ছে কেরালা। আগামী ১ নভেম্বর এই ঘোষণা করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। মন্ত্রী এম বি রাজেশ বলেছেন, দেশের মধ্যে প্রথম দারিদ্রমুক্ত রাজ্য হতে চলেছে কেরালা। এটা অত্যন্ত গর্বের বিষয়। রাজ্যকে দারিদ্রমুক্ত করতে পিনারাই বিজয়নের সরকার এক্সট্রিম পভার্টি ইরাডিকেশন প্রজেক্ট চালু করেছিল। এই প্রকল্পের মাধ্যমে দুঃস্থ পরিবারগুলিকে চিহ্নিত করে তাঁদের জন্য প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা করাই মল লক্ষ্য। এই প্রকল্পের মাধ্যমে দুঃস্থ পরিবারগুলিকে চিহ্নিত করতে তৃণমূল স্তর থেকে সমীক্ষা শুরু করে রাজ্য সরকার। কেরালাকে চরম দারিদ্রসীমামুক্ত করতে নানা পদক্ষেপ করা হয়।
    ইপিইপি প্রকল্পের মূল লক্ষ্য, রাজ্যে কেউ যেন চরম দারিদ্রসীমার নীচে না থাকেন। স্থানীয় প্রশাসনগুলিকে সেই সব দুঃস্থ পরিবারগুলিকে চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়। রাজ্য প্রশাসন জানিয়েছে, দারিদ্রসীমার নীচে থাকা এমন ৬৪ হাজার পরিবারকে ইপিইপি-র মাধ্যমে চিহ্নিত করা হয়। তার পর সেই পরিবারগুলির খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান এবং জীবন নির্বাহের সংস্থান করেছে রাজ্য সরকার।