তাঁর পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবেন না, ফের হুঙ্কার হুমায়ুনের

0
188
ছবি সৌজন্যে : নিজস্ব

তাঁর পার্টি ছাড়া কেউ মুখ্যমন্ত্রী হতে পারবেন না। তাঁর সমর্থন লাগবেই। ফের চ্যালেঞ্জ করেছেন হুমায়ুন কবির। সাসপেন্ডেড তৃণমূল নেতা তথা ভরতপুরের বিধায়ক দাবি করেছেন তাঁরা এখন এমনই অবস্থায় আছেন।

ধীরে ধীরে সেটা প্রমাণ করে ছাড়বেন। প্রচারেও করবেন, নির্বাচন কমিটিতেও সেটা দেখাবেন। যাদের প্রার্থী করবেন, তাদের তালিকা দেখলেই বুঝবে সবাই। হুমায়ুন কবির বলেছেন তিনি করে দেখানোর লোক।

২২ ডিসেম্বর আসতে দিন, ১ লাখ লোকের জমায়েত করবেন। ২২ ডিসেম্বর নতুন দল ঘোষণাকে সামনে রেখে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হুমায়ুন কবির।