কেউ হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারবে না: নাঈম কাসেম

0
107
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

কোনও শক্তিই হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর প্রধান শেখ নাঈম কাসেম।তিনি বলেছেন, আমেরিকা ও ইসরায়েল হিজবুল্লাহকে নিরস্ত্র করার যে পরিকল্পনা করেছে, তা কোনওভাবেই সফল হবে না।

সশস্ত্র সংগঠনটির নিহত আলেমদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেছেন,নিহত এসব আলেমদের রক্ত আমাদের জীবনের আলো, আর তাদের কলমের মশি আমাদের পথ দেখায়।নাঈম কাসেম বলেছেন,লেবাননসহ বিশ্বের অনেককেই হিজবুল্লাহর বিকাশ বিস্মিত করেছে। শত্রুরা চেয়েছিল হিজবুল্লাহকে ধ্বংস করতে, কারণ হিজবুল্লাহ দেশপ্রেম, স্বাধীনতা ও মর্যাদার প্রতীক।তার মতে, হিজবুল্লাহ জাতীয়ভাবে একত্রিত করার শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে। লেবাননকে গড়ে তোলা ও মুক্ত করার কাজে দলটি যেকোনও পক্ষের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।

ইসরায়েলের সম্প্রসারণবাদী আগ্রাসনের বিষয়ে তিনি বলেছেন,লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন প্রতিরোধে সবধরনের উপায় গ্রহণ করা জরুরি।তিনি আরও জানিয়েছেন, আমেরিকা ও ইসরায়েলের লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই।