অমুসলিম শরণার্থীদের কারও চিন্তা নেই: শুভেন্দু

0
104
ছবি সৌজন্যে : নিজস্ব

অমুসলিম শরণার্থীদের কারও চিন্তার কারণ নেই। ফের একবার বলেছেন শুভেন্দু অধিকারী।

আগরপাড়ায় পরিবর্তন যাত্রা থেকে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন যাঁরা তৃণমূলের দয়ায় এপার-ওপার করেন সেই বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গাদের ভোটার লিস্টে কোনও জায়গা নেই। শুভেন্দু অধিকারীর কথায় হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন শরণার্থীদের চিন্তার কোনও কারণ নেই। ভোটার লিস্টে নাম না থাকলে সিএএতে আবেদন করে নাগরিকত্ব মিলবে। এর গ্যারেন্টার নরেন্দ্র মোদী।

তবে মৃত, ভুয়ো, ডাবল-ট্রিপল এন্ট্রি কিংবা বাংলাদেশি, রোহিঙ্গা। ভোটার লিস্টে এদের কোনও জায়গা নেই।