
সংবিধানে বর্ণিত ভারত সরকারের কাঠামোর মধ্যে বিচার বিভাগের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। দিল্লি বিশ্ববিদ্যায়লয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেছেন, সংসদ হচ্ছে সর্বোচ্চ কর্তৃপক্ষ এবং এর ওপরে কোনও কর্তৃপক্ষ নেই।
কারণ সংসদে নির্বাচিত সংসদ সদস্যরা সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করেন। সাংসদরাই সবকিছু কেউ নেই। রাজ্যসভার সভাপতি ধনকড় সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করে যে বিতর্করে সূত্রপাত করেছিলেন তারই ধারাবাহিকতা বজায় রাখলেন মঙ্গলবারও।
শীর্ষ আদালতের প্রতি তাঁর আগের আক্রমণের সমালোচনারও পাল্টা দিয়ে বলেছেন, যে কোনও সাংবিধানিক কর্মকতার প্রতিটি কথাই সর্বোচ্চ জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হয়।








