বাংলা মাধ্যমে পড়া কোনও একজনই মুখ্যমন্ত্রী : শাহ

0
52
ছবি সৌজন্যে : নিজস্ব

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন বাংলা মাধ্যমে পড়াশোনা করা কোনও একজন। নিউটাউনে সাংবাদিক বৈঠক থেকে কার্যত তৃণমূলকে জবাব দিয়েছেন অমিত শাহ।

প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে দাবি করেছেন অমিত শাহ। স্পষ্ট করে বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন এখানে বহিরাগতর হাতে শাসন যাবে। দিল্লি থেকে বাংলাকে কন্ট্রোল করা হবে। তারই জবাব দিতে গিয়ে তিনি বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে চান বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন বাংলায় জন্ম নেওয়া কেউ। যিনি বাঙালি এবং বাংলা মাধ্যমে পড়াশোনা করা কোনও একজন।

একদিকে যখন প্রথম দফার লড়াই সবে শেষ হয়েছে। তার মধ্যে দ্বিতীয় দফার প্রস্তুতিও শুরু করে দিয়েছে সব পক্ষ। এরইমধ্যে কার্যত ভোটের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন অমিত শাহ।