
এসআইআর সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বাঁচাতে পারবে না। আসানসোলের জনসভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।
তাঁর কথায় বাংলায় এসআইআর আটকাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতার কথায় বাংলার নির্বাচনে তৃণমূল জিতে আসছে ভুয়ো ভোটারদের জন্য। এসআইআর হলে সেইসব ভুয়ো ভোটাররা রাজ্য, দেশছাড়া হবে। আসানসোলে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের সূচনা অনুষ্ঠানে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন মুখ্যমন্ত্রী দেশের সংবিধানকে মানছেন না। বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের সেল্টার দেওয়ার জন্য এসব বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর কথায় একদিকে তৃণমূলের নেতাকর্মীরা বিএলও-র ফর্ম ফিলাপ করছেন, অন্যদিকে এসআইআরের বিরুদ্ধে বলছেন। তুষ্টিকরণের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।





