কাউকে রেয়াত নয়, মুখ্যমন্ত্রীর ‘ব্ল্যাক লিস্টেড’ হুঁশিয়ারি

0
18
ছবি সৌজন্যে : নিজস্ব

তারাতলাকাণ্ডে অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন ৬ জনকে গ্রেফতার করা হয়েছে, নিয়মের কোনওরকম লঙ্ঘন বরদাস্ত করা হবে না।

এভাবে বেআইনি ও দায়িত্বজ্ঞানহীনভাবে যাঁরা কাজ করছেন, পুরসভার তরফে সেই সব সংস্থাকেই আগামী দিনে ব্ল‍্যাক লিস্টেড করা হবে। তিনি বলেছেন গোডাউন নির্মাণের প্ল্যান পাস করা ছিল। নিয়ম অনুযায়ী পুরো কাজের ওপর সুনির্দিষ্ট নজরদারি চালানোর কথা ছিল নির্মাণকারী সংস্থার। কিন্তু তারা সেই গুরুদায়িত্ব পালন করেনি। প্ল্যানার ও আর্কিটেক্টের ওপর যে নজরদারির দায়ভার ছিল, তা তারা অন্যকারও চাপিয়েছে। ফলে তারাতলার ওই সাইটে কোনও নজরদারিই ছিল না। তবে এর নেপথ্যে যাঁরাই থাকুন না কেন কাউকেই রেয়াত করা হবে না। হুঁশিয়ারি দিয়ে বলেছেন এটা সবে মাত্র শুরু হয়েছে।

এইভাবে বেআইনি ও দায়িত্বজ্ঞানহীনভাবে যাঁরা কাজ করছেন, পুরসভার তরফে সেই সংস্থাগুলোকে আগামী দিনে ব্ল‍্যাক লিস্টেড করা হবে।