গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata সকালে কলকাতা ২ ঘন্টা নো-পার্কিং: ফিরহাদ

    সকালে কলকাতা ২ ঘন্টা নো-পার্কিং: ফিরহাদ

    0
    61
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সকালে দু’ঘণ্টা কলকাতায় রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে রাখা যাবে না। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।
    সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত কলকাতায় রাস্তার ধারে কোনও গাড়ি পার্ক করে রাখা যাবে না। এই মর্মে নির্দেশিকা জারি করার জন্য কলকাতার পুর কমিশনার সুমিত গুপ্তকে নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার পুরসভায় টক টু মেয়র কর্মসূচিতে পার্কিং সংক্রান্ত একটি অভিযোগ পান ফিরহাদ। তার পরেই সকালের দিকে শহরে দু’ঘণ্টা রাস্তার ধারে পার্কিং বন্ধ করার জন্য উদ্যত হয়েছেন তিনি। টক টু মেয়র শেষে সংবাদিক বৈঠকে ফিরহাদ জানিয়েছেন, শহর পরিষ্কার করতে সমস্যায় পড়তে হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মীদের। অনেক সময় রাস্তার ধারে গাড়ি পার্ক করে রাখার কারণে পরিষ্কার করা যাচ্ছে না শহরের রাস্তা। সেই কারণেই সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত কলকাতায় রাস্তার ধারে পার্কিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
    ওই সময়ে রাস্তার ধারে পার্কিং করা যাবে না, পুর কমিশনারকে এই মর্মে অবিলম্বে নির্দেশিকা জারি করার জন্য বলেছেন তিনি।