গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk দেশের কোনও অংশকে পাকিস্তান বলা যায় না : চন্দ্রচূড় 

    দেশের কোনও অংশকে পাকিস্তান বলা যায় না : চন্দ্রচূড় 

    0
    199
    দেশের কোনও অংশকে, কেউ পাকিস্তান বলতে পারেন না। কর্নাটক হাইকোর্টের বিচারপতি বেদব্যাসাচার শ্রীশানন্দকে জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সম্প্রতি কর্নাটক হাইকোর্টের বিচারপতি বেগব্যাসাচর একটি মামলার শুনানিতে বেঙ্গালুরুর এক এলাকাকে পাকিস্তান বলে উল্লেখ করেন।
     এরপরই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ পুরো মামলার রিপোর্ট চেয়ে পাঠায় কর্নাটক হাইকোর্টের কাছে। ২০ সেপ্টেম্বর বেঞ্চের তরফে জানানো হয়, বিচারপতিদেরও মতামত প্রকাশের আগে নির্দিষ্ট কিছু নিয়ম মানা উচিত। আরও সতর্ক হওয়া উচিত। এরপর বুধবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, দেশের কোনও অংশকেই পাকিস্তান বলা যায় না। এটা দেশের আঞ্চলিক অখণ্ডতার পরিপন্থী। রোদের উত্তর হল আরও রোদ্দুর। আদালতে যা কিছু ঘটে, তা কিছুই গোপন রাখা উচিত নয়। মানুষের মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া উচিত নয়। একই সঙ্গে প্রধান বিচারপতি, বিচার পতি এস খন্না, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি এস কান্ত এবং বিচারপতি এইচ রায়ের ডিভিশন বেঞ্চ কর্নাটক হাইকোর্টের ওই বিচারপতির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু প্রধান বিচারপতি জানিয়েছেন, বিচার ব্যবস্থার স্বার্থে, বিচারব্যবস্থার মর্যাদার প্রশ্নেই এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে।