কংগ্রেস-আপের স্থায়ী বিবাহ হয়নি : কেজরিওয়াল 

0
365
No permanent marriage for Congress AAP  Kejriwal
No permanent marriage for Congress AAP Kejriwal
কংগ্রেসের সঙ্গের আম আদমি পার্টির কোনও স্থায়ী বিবাহ হয়নি। ভোটের মধ্যে মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
লোকসভা নির্বাচনে অন্তিম দফা এখনও বাকি রয়েছে। আর এই নির্বাচনে এনডিএ সরকারকে হারাতে ঐক্যবদ্ধ হয়েছে বিরোধী দলগুলি। যার মধ্যে কংগ্রেস ও আপ অন্যতম। কিন্তু একটি সাক্ষাৎকারে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যে নতুন জল্পনা শুরু হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপের সঙ্গে কংগ্রেসের কোনও স্থায়ী বিবাহ হয়নি। তাদের আপাতত প্রধান লক্ষ্য বিজেপিকে পরাস্থ করা। ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে কী হবে না হবে সেটা পরবর্তীকালে ভেবে দেখবেন তিনি। ৪ জুন ইন্ডিয়া জোট জিতে গেলে দেশবাসীর জন্য বড় চমক অপেক্ষা করছে। প্রসঙ্গত, ২০১৩ সালে এই আম আদমি পার্টি দিল্লির তৎকালীন ক্ষমতাধীন কংগ্রেস সরকারকে হারিয়েছিল। সেই সময় দিল্লিকে দূর্নীতিমুক্ত করার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল।বর্তমানে সেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিজেপির বিরুদ্ধে লড়ছেন আপ সুপ্রিমো।