গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home International ফোনালাপ হয়নি? ভারতের অস্বীকৃতিতে ট্রাম্পের জবাব

    ফোনালাপ হয়নি? ভারতের অস্বীকৃতিতে ট্রাম্পের জবাব

    0
    86
    ছবি সৌজন্যে : এক্স

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে আশ্বস্ত করেছেন, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করেছেন, যদি ভারত তা না করে, তাহলে বিরাট পরিমাণে শুল্ক দিতে হবে।

    এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন,তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন আর মোদি বলেছেন, তিনি রুশ তেল কেনার বিষয়টি আর করবেন না।যখন সাংবাদিকরা ভারতের পক্ষ থেকে জানানো বিবৃতির কথা তোলেন,যেখানে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে এমন কোনো কথোপকথনের ব্যাপারে দিল্লি অবগত নয়, তখন ট্রাম্প বলেছেন, তারা যদি এমনটা বলতে চায়, তাহলে বলুক।তবে সে ক্ষেত্রে তাদের বিশাল শুল্ক দিতে হবে আর তারা নিশ্চয়ই তা চায় না।উল্লেখ্য,রুশ তেল কেনা বিষয়টি দীর্ঘদিন ধরে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারতের বাণিজ্য আলোচনায় অন্যতম বিতর্কের কারণ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, তার অর্ধেকই রুশ তেল কেনার প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে।

    মার্কিন সরকার বলছে, রুশ তেল থেকে প্রাপ্ত রাজস্বই ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টার মূল অর্থনৈতিক জোগান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বুধবারও দাবি করেন, সেই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ফোনে আশ্বস্ত করেছেন যে ভারত রুশ তেল কেনা বন্ধ করবে। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই দিন দুই নেতার মধ্যে কোনো ফোনালাপের ব্যাপারে তারা জানে না।