গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk পরপর ২ মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী না : তারেক রহমান 

    পরপর ২ মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী না : তারেক রহমান 

    0
    133
    No Prime Minister for more than 2 consecutive terms  Tariq Rahman
    No Prime Minister for more than 2 consecutive terms Tariq Rahman
    বাংলাদেশে পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে যাতে না পারে সেইজন্য সংবিধানে আমূল পরিবর্তন আনতে চায় বিএনপি। এমনটাই মন্তব্য করেছেন বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
    তিনি আরও বলেছেন, বিএনপি জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র ও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তী সরকারকে সব সহায়তা করতে প্রস্তুত। তারেক রহমান দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, মানুষের মন জয় করুন। জনগণের ভালোবাসা অর্জন করুন। তারেক রহমান আরও বলেছেন, বিএনপি মনে করে, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। গণতান্ত্রিক বিশ্বেও এটি স্বীকৃত।তারেক রহমান বলেছেন, রাষ্ট্র, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, জনপ্রশাসন, বিচার বিভাগ সব ক্ষেত্রে দেশকে এক নৈরাজ্যকর অবস্থায় রেখে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়েছে। দেশের এমন নজিরবিহীন ভয়ানক পরিস্থিতি অতিক্রম করে জনগণ এখন সম্মান এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চায়।