গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National ব্রিকস মুদ্রা নিয়ে প্রস্তাব আনা হয়নি : জয়শঙ্কর 

    ব্রিকস মুদ্রা নিয়ে প্রস্তাব আনা হয়নি : জয়শঙ্কর 

    0
    220
    ছবি সৌজন্যে : এক্স
    এখনও পর্যন্ত ব্রিকস মুদ্রা নিয়ে কোনও প্রস্তাব আনা হয়নি। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপানোর মধ্যেই মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
    কাতারের দোহায় এক অনুষ্ঠানে বিদেশমন্ত্রী বলেছেন, তাঁরা  ব্রিকস’ গোষ্ঠীভুক্ত দেশগুলির থেকে একটি প্রতিশ্রুতি চান যে, তারা মার্কিন ডলারকে প্রতিস্থাপিত করতে ব্রিকসের জন্য কোনও নতুন মুদ্রার প্রচলন করবে না। যদি তা করে সেক্ষেত্রে ১০০ শতাংশ শুল্কের মুখে পড়তে হবে তাদের।হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি নিয়ে বিদেশমন্ত্রী জানিয়েছেন, তিনি ঠিকমত জানেন না মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের মন্তব্যের কারণ কী। তাঁরা বরাবর বলে এসেছেন ভারত কখনও ডি-ডলারাইজেশন বা মার্কিন মুদ্রাকে বাতিল করার পক্ষে নেই। এখনও পর্যন্ত ব্রিকস মুদ্রা নিয়ে কোনও প্রস্তাব আনা হয়নি।একইসঙ্গে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের কথা স্মরণ করিয়ে এস জয়শঙ্কর বলেছেন, এর আগে ডোনাল্ড ট্রাম্পের সরকারের সঙ্গে ভারতের অত্যন্ত ভাল সম্পর্ক ছিল। তবে হ্যাঁ কিছু সমস্যা ছিল, বেশিরভাগই বাণিজ্য সম্পর্কিত সমস্যা, কিছু ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প বড্ড বেশি আন্তর্জাতিক ছিলেন।
    কোয়াড আসলে ডোনাল্ড ট্রাম্পের অধীনে পুনরায় চালু করা হয়েছিল। তবে ব্রিকস আর্থিক লেনদেন নিয়ে আলোচনা করে। এবং আমেরিকা ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ফলে ডলারকে দুর্বল করার কোনও ইচ্ছে ভারতের নেই।