গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International অপারেশন সিঁদুরে হত মাসুদ আজহারের গোটা পরিবার!

    অপারেশন সিঁদুরে হত মাসুদ আজহারের গোটা পরিবার!

    0
    144
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতের অপারেশন সিঁদুর-র প্রত্যাঘাতে নিহত হয়েছেন লস্কর-ই-তৈবার জঙ্গি মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য, মৃত ৪ সহযোগীও, এমনটাই খবর সূত্রের। সূত্রের খবর, গুরুতর আহত মাসুদের ভাই ও ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি রউফ আসগর।
    ভারতের হামলায় নিহতদের মধ্যে রয়েছে রউফের ছেলে হুজাইফা। আরেক সূত্রে খবর, মাসুদ আজহারের পরিবারের ১০ জন নিহত হয়েছে ভারতের প্রত্যাঘাত। বাকি যে চারজনের মৃত্যু হয়েছে তারা ছিল সহকারী। এও বলা হচ্ছে, সেই সময় মাসুদ নিজেও ওখানে উপস্থিত ছিল।
    ফলে তাকেও খতম করা হয়েছে বলে অনুমান। যদিও এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এর সঙ্গে লস্কর ঘাঁটি মুরিদিকের তইবা মসদিজও ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।