সম্মান না পেলে আর দলে নয়, এবার বেসুরো অনুব্রত

0
600
ছবি সৌজন্যে : নিজস্ব
সম্মান না পেলে আর দলে থাকবেন না। এবার বেসুরো অনুব্রত মণ্ডল।
দলের অন্য বিধায়ক, সাংসদদের মতই তিনিও আইপ্যাককে ভোট ভরাডুবির জন্য দায়ী করেছেন। অনব্রত মণ্ডল জানিয়েছেন সম্মান পেলে দল করবেন, নচেৎ নয়। দলের বারোটা বাজিয়ে দিয়েছে আই প্যাক। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেছেন ২০০৯-এ যখন প্রথম লোকসভা ভোটে জিতেছিলেন, তখন তো আইপ্যাক ছিল না। এরপর ২০১১, ২০১৪, ২০১৯ তখনও তো আইপ্যাক ছিল না। দুনিয়ার সব জায়গা থেকে টাকা তুলেছে আইপ্যাক। দলের ভাবমূর্তি নষ্ট করার মূলে তারাই। অনুব্রত মণ্ডল বলেছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করেন না।
দল তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁকে দেখেই রাজনীতি করেন।