গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National মুখ্যমন্ত্রী হওয়ার কোনো তাড়া নেই : শিবকুমার 

    মুখ্যমন্ত্রী হওয়ার কোনো তাড়া নেই : শিবকুমার 

    0
    47
    ছবি সৌজন্যে : এক্স

    মুখ্যমন্ত্রী হওয়ার কোনো তাড়া নেই শিবকুমারের। কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদ নিয়ে সংকটের মধ্যে মুখ খুললেন মুখ্যমন্ত্রী পদে প্রধান দাবিদার ডিকে শিবকুমার।

    সম্প্রতি মুম্বই সফরে  গিয়েছিলেন শিবকুমার। সেখানে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এমনকী খোদ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গেও কথা বলেছেন তিনি। জল্পনা চরম আকার নিতেই বৃহস্পতিবার এই ইস্যুতে মুখ খোলেন শিবকুমার। তিনি  বলেন, আমার কোনও কিছুতেই বিশেষ তাড়া নেই। পাশাপাশি তিনি আরও জানান, মুম্বই সফরে আমি কোনও দলীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করিনি। যদি এই বিষয়ে কোনওরকম আলোচনা হয় তবে সেটা বেঙ্গালুরু কিংবা দিল্লিতে হবে, মুম্বইয়ে নয়। সূত্রে খবর, গত প্রায় এক সপ্তাহ ধরে দলীয় বিষয়ে কথা বলার জন্য বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন শিবকুমার। যদিও কোনওভাবে যোগাযোগ করে উঠতে পারেননি তিনি।

    এহেন পরিস্থিতিতে খোদ রাহুল গান্ধীর তরফে শিবকুমারের ফোনে আসে একটি হোয়াটসঅ্যাপ বার্তা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে লোকসভা অধিবেশন। তার আগেই কর্ণাটক মুখ্যমন্ত্রী পদ নিয়ে চলতে থাকা টানাপোড়েন শেষ করতে চান দিল্লির নেতৃত্ব। এহেন পরিস্থিতির মাঝে শিবকুমারের এই বার্তা নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ।