এসআইআর নিয়ে নিস্পত্তি নয়, বলল সুপ্রিম কোর্ট

0
61
ছবি সৌজন্যে : গভর্মেন্ট অফ ইন্ডিয়া
এখনই রেহাই পাবে না নির্বাচন কমিশন। একেবারে শেষ পর্যন্ত দেখবে দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার বিহারে হওয়া ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জনের শুনানি চলাকালীন এমনই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।
বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে চলছিল শুনানি। আপাতত এসআইআর-এ বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশের ক্ষেত্রে কমিশনকে সময় দেওয়ায় বিশ্বাসী সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।
শুনানি চলাকালীন শীর্ষ আদালতের কাছে একটি আবেদন জমা করেন আইনজীবী প্রশান্ত ভূষণ। দ্রুত বিহারে এসআইআর-র জেরে বাদ পড়া ভোটারদের নামের তালিকা প্রকাশের জন্য় কমিশনকে নির্দেশ দেওয়ার আর্জি জানান তিনি। প্রশান্ত ভূষণের সেই আবেদনের পাল্টা বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, এখনই গোটা মামলার ফয়সালা বা নিষ্পত্তি না।