
একদিকে যখন সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে, তখন নির্বাচন কমিশনের উপর পাল্টা চাপ তৈরি করে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেছেন, নো এসআইআর নো ভোট। এবং আবারও তিনি দাবি করেছেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উচিত পশ্চিমবঙ্গে এসে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখা।
শমীকের কথায় যা উহ্য রয়েছে তা হল, যথাযথভাবে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ না-করে, মাঝপথে হাল ছেড়ে দিয়ে ত্রুটিপূর্ণ তালিকা প্রকাশ যেন না-প্রকাশ করে কমিশন।
পাশাপাশি পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে ধ্বংস করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দলকে আক্রমণ করে এই দাবি করেছেন সাংসদ ভট্টাচার্য। শমীকের দাবি, ভুল-ত্রুটিতে ভরা নির্বাচনী তালিকা নিয়ে নির্বাচন করতে মরিয়া তৃণমূল।







