নেই সিঁড়ি, ওড়িশায় মই বেয়ে ব্যাঙ্কে গ্রাহকেরা!

0
79
ছবি সৌজন্যে : এক্স

দোতলার ন্যাড়া বারান্দার গায়ে হেলানো একটা বাঁশের মই। ঝুঁকি নিয়েই সেই ট্রাকের মাথায় চড়ে মই বেয়ে দোতলায় উঠছেন একাধিক ব্যক্তি।

এটাই এখন রুটিন ওডিশার ভদ্রকের চরম্পা মার্কেটের স্টেট ব্যাঙ্কের শাখার কর্মী ও গ্রাহকদের। এই ভিডিয়ো ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এস নিউজ। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অবৈধ নির্মাণের অভিযোগে ভাঙা পড়েছে ওডিশার ভদ্রকের চরম্পা মার্কেটের এসবিআই শাখার সিঁড়ি। তার পরেই প্রবল সমস্যায় পড়েছেন গ্রাহক থেকে কর্মীরা।

ট্র্যাক্টরের মাথায় নড়বড়ে বাঁশের মই লাগিয়ে এখন ঝুঁকির ওঠানামা চলছে ব্যাঙ্কে। ট্র্যাক্টর হড়কে গেলে বা সিঁড়িতে পা ফসকালে যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা।