গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে স্থগিতাদেশ নয়: সুপ্রিম কোর্ট

    বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে স্থগিতাদেশ নয়: সুপ্রিম কোর্ট

    0
    101
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। তালিকা সংশোধনে আধার, ভোটার কার্ড বিবেচনা করা হোক, পরামর্শ সুপ্রিম কোর্টের।
    খসড়া তালিকায় স্থগিতাদেশের আর্জি করেছিলেন আইনজীবী গোপাল শঙ্করনারায়ন ও কপিল সিব্বল। শীর্ষ আদালতে তাঁরা সওয়াল করেছেন, আধার, ভোটার কার্ড, রেশন কার্ডকে বিবেচবা করার কথা বলেছিল আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, জাতীয় নির্বাচন কমিশনের উত্তর হয়তো ঠিকভাবে পড়েননি আইনজীবীরা। আগের শুনানিতে স্থগিতাদেশ চাওয়া হয়নি বলেও জানিয়েছে আদালত।
    নির্বাচন কমিশনের আইনজীবী জানিয়েছেন, শুধুমাত্র খসড়া অভিযোগ থাকলে সংশোধন সুযোগ রয়েছে। এরপরেই সুপ্রিম কোর্ট জানিয়েছে, যখন মামলাকারীদের সঙ্গে আদালত একমত হবে, তখন পুরো প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়া হবে, এখন তার প্রয়োজন নেই।