
বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনায় কর্নাটক ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ করা যাবে না। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে কর্নাটক হাই কোর্ট। আরসিবি বিজয়োৎসবের দায়িত্বে থাকা ডিএনএ এন্টারটেনমেন্ট, কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ।
গ্রেফতারির আশঙ্কা করেই হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল কর্নাটক ক্রিকেট বোর্ডের কর্তারা। সেই মামলায় বিচারপতি এসআর কৃষ্ণ কুমার নির্দেশ দিয়েছেন, পরবর্তী শুনানি পর্যন্ত ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা যাবে না।
কর্নাটক ক্রিকেট বোর্ডের যে সব আধিকারিক এই মামলায় জড়িয়ে পড়েছেন, তাঁদেরও আদালতের অনুমতি ছাড়া রাজ্যের বাইরে যেতে নিষেধ করেছেন বিচারপতি। আরও নির্দেশ, বোর্ডের আধিকারিকদের তদন্তে সহযোগিতা করতে হবে।








