ভবিষ্যতে এমন অনুরোধ না, বার্তা শান্তা-র 

0
112
ছবি সৌজন্যে : নিজস্ব
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত দে বলেছেন, ভবিষ্যতে শাসকদলের তরফে এমন অনুরোধ যেন না আসে। জানিয়ে দিয়েছেন, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা রাখা যাবে না বলে যে চাপসৃষ্টি করা হয়েছিল, তার সামনে মাথা নোয়ানোর প্রশ্নই ছিল না।
স্বাধিকার লঙ্ঘন করে কাউকে যে মাথায় উঠে নাচতে দেওয়া যাবে না, সেই বার্তা দিতে পেরেও খুশি তিনি। পাশাপাশি, মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছেন, ভবিষ্যতে যেন এমন অনুরোধ না আসে। বৃহস্পতিবার মেয়ো রোডে যখন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান চলছে, মঞ্চে উঠে বক্তৃতা করছেন মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছে।
৯৬ শতাংশ ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন উপাচার্য, যার মধ্যে জয় দেখতে পাচ্ছেন তিনি। তাঁর বক্তব্য, অনেক লড়াই লড়তে হয়েছে, দুশ্চিন্তায় ভুগতে হয়েছে। সিন্ডিকেটের মিটিংয়ে সরকারের সিনিয়র অধিকারিকরা উপস্থিত ছিলেন।