ট্যালেন্ট নেই, দেখতেও বিশ্রী! জব্দ করলেন বাদশা

0
113
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

২ নভেম্বর ষাটের কোঠায় পা রাখবেন শাহরুখ খান। ফিল্মি কেরিয়ার, ব্যক্তিগতজীবন সবমিলিয়ে বর্তমানে কিং খানের বৃহস্পতি তুঙ্গে। কোভিড পরবর্তী বলিউডের রুক্ষ্ম পিচে ঝোড়ো প্রত্যাবর্তনে শোরগোল ফেলে দিয়ে পর পর ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন।

পরিচালক হিসেবে ছেলে আরিয়ানের দুরন্ত হাতেখড়ি ইতিমধ্যেই রেকর্ড গড়েছে। সেই খুশিতেই ফ্যান ফলোয়ারদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মাতেন কিং খান। আর সেখানেই জনৈক নেটিজেন বাদশার স্টারডম নিয়ে প্রশ্ন তুলে মারাত্মক আক্রমণ করেন। সূচাগ্র মেদিনি ছাড়ার পাত্র নন কিং খানও, অতঃপর পালটা জবাবে নিন্দুককে জব্দ করার সুযোগ হাতছাড়া করলেন না তিনি।জনৈক নেটবাসিন্দা রীতিমতো তুই-তোকারি করে শাহরুখের উদ্দেশে লেখেন, ভাই তুই এটা বল যে, না তোর কোনও ট্যালেন্ট আছে, না তোর চেহারা আহামরি কিছু, তাহলে তুই স্টার হলি কীভাবে? তোর থেকে তো আমি দেখতে ভালো কিন্তু আমাকে কেউ চেনে পর্যন্ত না। এহেন মন্তব্য নেটপাড়ায় ভাইরাল হতেই ওই নেটবাসিন্দার বিরুদ্ধে রে-রে করে ওঠেন বাদশা অনুরাগীরা।

কেউ কেউ কটাক্ষ করে বলেন, একজন মানুষ নিজে কতটা হতাশায় ভুগলে অন্য কারও বিরুদ্ধে এতটা আক্রমণাত্মক হতে পারে? তবে কিং খান হাঁটলেন অন্য পথে। রসিকতাচ্ছলেই ওই নিন্দুককে এমন পাঠ দিলেন, যে শিক্ষা জীবনভর মনে রাখার মতো।