
ইজরায়েলের হামলা অব্যাহত থাকলে কোনও ধরনের পারমাণবিক আলোচনা হবে না। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে একথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ফরাসি প্রেসিডেন্ট উত্তেজনা এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য আহ্বানু জানিয়েছিলেন ইরানের কাছে। একইসঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব ইরানকে পারমাণবিক আলোচনার টেবিলে বসার আবেদন জানিয়েছেন। তাঁর কথার জবাবেই এই মন্তব্য করেছেন মাসুদ পেজেশকিয়ান।
ঘটনাচক্রে রবিবার আমেরিকার ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা হওয়ার কথা ছিল। নির্ধারিত ওই আলোচনা বাতিলের ঘোষণা করার পরে এই কথা জানিয়েছে ইরান।








