গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ভারত-পাক সংঘর্ষে আমেরিকার সঙ্গে ‘শুল্ক’ আলোচনা হয়নি : রণধীর 

    ভারত-পাক সংঘর্ষে আমেরিকার সঙ্গে ‘শুল্ক’ আলোচনা হয়নি : রণধীর 

    0
    137
    ছবি সৌজন্যে : এক্স
    ভারত-পাকিস্তান সংঘর্ষের সময়ে আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে কোনও আলোচনা হয়নি নয়াদিল্লির। আরও একবার তা আবারও স্পষ্ট করেছে ভারত সরকার। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ইতিমধ্যে ধাক্কা খেয়েছে সে দেশের আদালতে। আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক একটি আদালত জানিয়েছে, প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প নিজের আইনি বাধ্যবাধকতার বাইরে বেরিয়ে কাজ করেছেন।
    তাঁর শুল্কনীতি রদ হয়ে গিয়েছে আদালতে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বাণিজ্যসচিবের ওই মন্তব্যের পর বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সংঘর্ষের ওই সময়ে আমেরিকার সঙ্গে আলোচনায় শুল্কের বিষয়টি কখনও উঠে আসেনি। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিকে লক্ষ্য করে ৭ মে অপারেশন সিঁদুর শুরু করে ভারতীয় সেনা।
    তার পরে পাকিস্তান ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি হয় ১০ মে। বৃহস্পতিবার জয়সওয়াল জানিয়েছেন, ৭ মে অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর থেকে ১০ মে সংঘর্ষ বন্ধ হওয়ার সময় পর্যন্ত, সামরিক উত্তেজনা নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে আলোচনা হয়েছে। তবে আলোচনার সময় শুল্কের বিষয়টি কখনও উঠে আসেনি। বাইট : রণধীর জয়সওয়াল।