হুমকি না, দেশের সমস্যায় মনোযোগ, ট্রাম্পকে মাদুরো

0
110
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জন্য পদত্যাগ করাই হবে বুদ্ধিমানের কাজ। এমন মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে মাদুরো বলেছেন, হুমকি না দিয়ে নিজের দেশের সমস্যার দিকেই মনোযোগ দেওয়া উচিত প্রেসিডেন্ট ট্রাম্পের। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে মাদুরো বলেছেন, অর্থনৈতিক ও সামাজিক ইস্যুতে নিজের দেশের দিকেই মন দিলে তিনি ভালো করতেন।
বিশ্বে ভালো থাকতে চাইলে নিজের দেশের কাজই সামলানো উচিত। ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ১২ বছর ক্ষমতায় থাকা মাদুরো পদ ছাড়বেন কি না, তা তার নিজের সিদ্ধান্ত। এদিকে, ভেনেজুয়েলার প্রধান মিত্র রাশিয়া মাদুরো সরকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে।