
রাম মন্দিরের ১৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আমিষ খাবার ডেলিভার করা যাবে না। এমনটাই জানিয়ে দিয়েছে অযোধ্যার প্রশাসন।
প্রশাসনের আধিকারিকেরা জানিয়েছেন, পুরসভার বারণ থাকা সত্ত্বেও অনলাইন ডেলিভারি সংস্থাগুলি আমিষ খাবার সরবরাহ করছে মন্দিরের আশপাশের এলাকায়। তাতেই এ বার লাগাম পরানোর পদক্ষেপ করা হয়েছে। ২০২৫ সালের মে মাসে অযোধ্যা পুরসভা সিদ্ধান্ত নেয়, অযোধ্যা এবং ফৈজাবাদের সংযোগকারী ১৪ কিলোমিটার দীর্ঘ রামপথে পাশে মদ বা আমিষ বিক্রি করা যাবে না।
স্থানীয়দের অভিযোগ, সেই নির্দেশ কার্যকর হয়নি এখনও। রাস্তার পাশে বহু দোকানে এখানও মদ বিক্রি হয়। এই নিয়ে পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, ওই পাম পথের পাশে থাকা মাংসের দোকান বন্ধ করা হয়েছে। ফৈজাবাদেও মাংসের দোকান বন্ধ করা হয়েছে। মদ বিক্রি বন্ধ নিয়ে পদক্ষেপ করতে হবে জেলা প্রশাসনকে।









