হরমুজে লঙ্ঘন বরদাস্ত নয়, জয়শঙ্করকে রুবিয়ো

0
23
ছবি সৌজন্যে : এক্স
হরমুজ প্রণালীর কাছে ওমান উপসাগরে তিনটি জাহাজে হামলার ঘটনায় ভারতীয় নাবিকদের মৃত্যুর প্রতিবাদ জানাতে আমেরিকার কূটনীতিককে তলব করেছিল ভারতীয় বিদেশ মন্ত্রক। শনিবার মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো সরাসরি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে জানিয়ে দিয়েছেন, ইরানি তেলের অবৈধ পরিবহণ এবং হরমুজ প্রণালীকে মার্কিন অবরোধ লঙ্ঘনের ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। 
ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় ভারতীয় নাবিকদের মৃত্যুর প্রতিবাদ করে রুবিয়োকে বার্তা পাঠিয়েছিলেন এস জয়শঙ্কর। তার ২৪ ঘণ্টার মধ্যেই জবাব এল ওয়াশিংটন থেকে।
মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র টমি পিগট বলেছেন, বিদেশসচিব জোর দিয়ে বলেছেন যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে মার্কিন বাহিনী কাজ করছে। সব বাণিজ্যিক জাহাজকে মার্কিন বাহিনীর নির্দেশ মেনেই চলতে হবে।