গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ছাত্রীদের পোশাক খোলানোয় ভুল নয় প্রিন্সিপালের : প্রশাসন  

    ছাত্রীদের পোশাক খোলানোয় ভুল নয় প্রিন্সিপালের : প্রশাসন  

    0
    124
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ঝাড়খণ্ডের স্কুলে ছাত্রীদের পোশাক খুলিয়ে বাড়ি পাঠানোর ঘটনাকে ঘিরে বিতর্কের মধ্যেই জেলা প্রশাসন দাবি করেছে, ভুল কিছু করেননি প্রিন্সিপাল।

     

    তদন্তের পর জেলা প্রশাসন জানিয়েছে, এই ঘটনায় আপত্তিজনক কিছু দেখছে না তারা। কয়েক দিন আগে ঝাড়খণ্ডের ধানবাদের একটি স্কুলে কয়েকজন ছাত্রীকে পোশাক ছাড়াই বাড়ি পাঠানোর অভিযোগ ওঠে প্রিন্সিপালের বিরুদ্ধে। দশম শ্রেণির পরীক্ষার শেষ দিনে পরস্পরের পোশাকে নানা রকম বার্তা লিখে দিয়েছিল ছাত্রীরা।তাই শুধু ব্লেজার পরিয়েই বাড়ি পাঠানো হয়। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়ে যায়। প্রিন্সিপালের এই ধরনের কাণ্ডের বিরুদ্ধে সমালোচনার ঝড় শুরু হয় বিভিন্ন মহলে। ঘটনাটি নিয়ে চাপ বাড়তে শুরু করলে তদন্তের ভার দেওয়া হয় মহকুমাশাসক তাজেশ কুমারকে। তাঁর নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়। সেই দল রিপোর্ট দিয়েছে।

     

    তদন্তকারী দলের দাবি, দু’পক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছে তারা। মহকুমাশাসকের দাবি, অভিভাবক এবং তদন্তকারী দলকে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে। তবে আপত্তিজনক কোনও কিছুই উঠে আসেনি সেই তদন্তে।