গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International নেতানিয়াহুকে ফোন নোবেল বিজয়ী মাচাদোর

    নেতানিয়াহুকে ফোন নোবেল বিজয়ী মাচাদোর

    0
    105
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে সর্বগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রশংসা করেছেন।

    নেতানিয়াহুর অফিস সোশ্যাল মিডিয়া,এক্সে এ তথ্য জানিয়েছে।এই প্রশংসা ইসরায়েল মাচাদোর গাজা আক্রমণের সমর্থন হিসেবে উপস্থাপন করেছে। নেতানিয়াহুর অফিস এক্সে জানিয়েছে, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করেছিলেন। যুদ্ধের সময় নেতানিয়াহুর সিদ্ধান্ত ও দৃঢ় পদক্ষেপ এবং গাজায় পণবন্দীদের মুক্তির জন্য চুক্তির প্রশংসা করেছেন মাচাদো। তবে মাচাদো এক্সে দেওয়া একটি পোস্টে ইসরায়েল এবং গাজার বিষয়ে কোনো কিছু উল্লেখ করেননি বরং এড়িয়ে গেছেন। এক্সে ওই বিবৃতিতে মাচাদো বলেছেন, আজ আমি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি এবং নোবেল শান্তি পুরস্কারের জন্য ভেনিজুয়েলার জনগণকে উষ্ণ অভিনন্দন জানানোর জন্য তাকে ধন্যবাদ জানাই।আমরা আশা করি, রাষ্ট্রপতি ট্রাম্পের দূরদর্শী পরিকল্পনার পূর্ণ বাস্তবায়ন এই অঞ্চলে ন্যায়সংগত এবং স্থায়ী শান্তি অর্জনে অবদান রাখবে।

    পরিশেষে, শান্তির জন্য স্বাধীনতা প্রয়োজন এবং স্বাধীনতার জন্য সাহস এবং শক্তি প্রয়োজন। উল্লেখ্য,ভেনিজুয়েলার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই। মাদুরোর অগ্নিগর্ভ সমাজতান্ত্রিক পূর্বসূরি হুগো শ্যাভেজ ২০০৮ সালের গাজা যুদ্ধের প্রতিবাদে ২০০৯ সালে সম্পর্ক ছিন্ন করেছিলেন।