
সলমন খানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে নয়ডার এক ট্যাটুশিল্পীকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।২০ বছর বয়সি ট্যাটু শিল্পীর নাম গুরফান খান।
শুক্রবার বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকেও হুমকি দিয়েছিল ধৃত। তারপরেই তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। হুমকি বার্তায় বলা হয়, সলমন খান ও জিশান সিদ্দিকির মাথায় ঝুলছে মৃত্যুর খাঁড়া। তাদের হত্যা করার জন্য বড় ষড়যন্ত্র করা হচ্ছে। এই হুমকি বার্তা যিনি পাঠিয়েছেন, তিনি ষড়যন্ত্রের সবটাই জানেন।এরপরেই ফোন নম্বর ট্র্যাক করা শুরু করে মুম্বই পুলিশ। অবশেষে গুরফান খানের খোঁজ পাওয়া যায়। নয়ডা থেকে গ্রেফতার করা হয় তাঁকে। গুরফান খান জানিয়েছেন, নতুন হুমকি বার্তা পাঠিয়ে তিনি অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। অর্থের বিনিময়ে খুনের ষড়যন্ত্র নিয়ে তথ্য দেওয়ার পরিকল্পনা ছিল ট্যাটুশিল্পীর।এই হুমকি বার্তায়
সলমন খান ও জিশান সিদ্দিকির বেশ আতঙ্কিত হবেন বলেও আশা করেছিলেন গুরফান খান। ভেবেছিলেন, কেউ একজন হয়তো ভয় পেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
