
উত্তরপ্রদেশের নয়ডায় শ্রমিক বিক্ষোভকে অশান্তিতে বদলে দেওয়ার নেপথ্যে হাত ছিল বহিরাগতদের। শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে দিয়ে এমনই দাবি করেছে উত্তরপ্রদেশ সরকার।
তাদের দাবি, ওই জেলায় হিংসা ছড়ানোর ঘটনায় যে ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে ৪৫ জনই শ্রমিক নন। আর এখান থেকেই স্পষ্ট, নয়ডার অশান্তিতে শ্রমিকদের কোনও ভূমিকা ছিল না। বরং বহিরাগত কিছু দুষ্কৃতী শ্রমিকের ভিড়ে মিশে গিয়ে শহরের নানা প্রান্তে অশান্তির আগুন ছড়িয়েছে বলেও দাবি করা হয়েছে। সরকারের আরও দাবি, এটি পুরোপুরি পরিকল্পিত একটি চক্রান্ত। রাজ্যে আইনশৃঙ্খলাকে ভেঙে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল।
কিন্তু তা শক্ত হাতে দমন করা হয়েছে। শ্রমিক আন্দোলনের আড়ালে রাজ্যে অস্থিরতা সৃষ্টির ছক কষা হয়েছিল। তবে পরিস্থিতি এখন পুরোটাই স্বাভাবিক।
