মহাকুম্ভ নিয়ে মোদীর স্টেটমেন্টের মধ্যেই হট্টগোল লোকসভা

0
91
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট  নিয়ে  কোনও আলোচনা করা যায়  না। বিরোধীদের ৩৭২ নম্বর ধারার কথা স্মরণ করিয়ে  দিয়ে  দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। উল্লেখ্য, মহাকুম্ভ নিয়ে  লোকসভায়  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংক্ষিপ্ত স্টেটমেন্ট  শুরু হতেই বিরোধী বেঞ্চ থেকে হইহই শুরু হয়ে  যায় । দুপুর ১ টা পর্যন্ত লোকসভার অধিবেশন স্থগিত করে দেন স্পিকার।
পরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগের সুরে বলেছেন, কুম্ভে পদপিষ্টে মৃতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, এবং যুবকদের কর্মসংস্থান নিয়ে  প্রধানমন্ত্রীর বার্তা শুনতে চায়  দেশবাসী। বাইট ঃ রাহুল গান্ধী মহাকুম্ভ নিয়ে  প্রশ্ন তোলায়  নিজের বক্তব্যে বিরোধীদেরও এদিন জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।