গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs মনোনয়ন জমা বিজেপি-বামেদের, প্রচারও

    মনোনয়ন জমা বিজেপি-বামেদের, প্রচারও

    0
    135
    হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে বসিরহাট মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপি প্রার্থী বিমল দাস। সঙ্গে ছিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিনহা-সহ বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলা একাধিক নেতৃত্ব।
    এদিকে, নৈহাটি বিধানসভা উপনির্বাচনে ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিপিআইএমএল লিবারেশন মনোনীত বামফ্রন্ট সমর্থিত প্রার্থী দেবজ্যোতি মজুমদার। সঙ্গে ছিলেন সিপিআইএমএল লিবারেশন জেলা কমিটির সম্পাদক সুব্রত সেনগুপ্ত এবং রাজ্য কমিটির সদস্য নব্যেন্দু দাশগুপ্ত সহ সিপিএম নেতৃবৃন্দ। একইভাবে সিতাই বিধানসভা উপনির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন বামফ্রন্ট প্রার্থী অরুণ কুমার বর্মা।
    অনদ্যিকে, মেদিনীপুরে বটতলা চক কালীমন্দিরে পুজো দিয়ে দিলীপ ঘোষকে পাশে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। একইভাবে মাদারিহাটে ভোটপ্রচার করেছেন বিজেপি প্রার্থী রাহুল লোহার।
    ছবি  সৌজন্যে : নিজস্ব