রাহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা 

0
135
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ঝাড়খণ্ডের চাইবাসা এমপি-এমএলএ কোর্টে তাঁকে ২৬ জুন হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাহুলের সশরীরে হাজিরা বিরুদ্ধে ইতিমধ্যেই আর্জি জানিয়েছিলেন তাঁর আইনজীবী।
কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত। জানা গিয়েছে, ২০১৮ সালের ২৮ মার্চ কংগ্রেস অধিবেশনে রাহুল গান্ধী বিজেপিকে আক্রমণ করেন। আর তারই প্রেক্ষিতে বিজেপি নেতা প্রতাপ কুমার ৯ জুলাই ২০১৮ তারিখে চাইবাসা সিজেএম আদালতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন।
অবশেষে শুরু হয়েছে সেই মামলার শুনানি। আর তারপরই গত বৃহস্পতিবার রাহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে।