
সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে তন্ময় ভট্টাচার্যকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বরানগর থানার পুলিশ। তন্ময় ভট্টাচার্য-র বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় ২ মামলা দায়ের হয়েছে বলে খবর।
সোমবার দুপুরে সাসপেন্ডেড সিপিএম নেতাকে ডেকে পাঠায় পুলিশ। রবিবার ফেসবুক লাইভ করে এক মহিলা সাংবাদিক অভিযোগ করেছিলেন তিনি তন্ময় ভট্টাচার্য-র সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন। সেই সময় সিপিএম নেতা তাঁকে হেনস্থা করেছেন। মহিলা সাংবাদিকের আরও অভিযোগ এর আগেও নানাভাবে তন্ময় ভট্টাচার্য তাঁর সঙ্গে অন্যরকম ব্যবহার করেছেন। কিন্তু রবিবার তার সব সীমা ছাড়িয়ে গিয়েছে। এরপরেই রাতেই তন্ময় ভট্টাচার্যকে বহিষ্কার করে সিপিএম। তন্ময় ভট্টাচার্যকে দলে নিতে চাইছে তৃণমূল। এমনটাই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি বরানগরে তন্ময় ভট্টাচার্য ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছেন।
তাই তৃণমূল প্রথমে বাজার গরম করবে, তারপর আউট অফ সাইট আউট অফ মাইন্ড হবে। এরপর উন্নত ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে তৃণমূলের ঝান্ডা ধরবেন তন্ময় ভট্টাচার্য। ঠিক যেমনটা ঋতব্রত ভট্টাচার্য-র ক্ষেত্রে হয়েছে।
