গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment কানাডায় পকেটমানির জন্য ওয়েটার নোরা

    কানাডায় পকেটমানির জন্য ওয়েটার নোরা

    0
    84
    ছবি সৌজন্যে :ফেসবুক

    ভারতে এসে বলিউড দুনিয়ায় পাকাপাকি জায়গা করে নেওয়াটা খুব সহজ কাজ নয়। কানাডায় বেড়ে ওঠা নোরা ফাতেহির জীবন ছিল খুব সাধারণ। আর পাঁচজনের মতোই দিন কাটত তার।

    স্কুলের পাশাপাশি বাড়তি কিছু পকেটমানির জন্য করতেন নানা ধরনের কাজ। যার মধ্যে একটি ছিল ওয়েটারের চাকরি। একবার এক কুকিং-শোয়ে অংশগ্রহণ করে নিজের সেই অভিজ্ঞতা শেয়ার করেছিলেন নোরা।জানিয়েছিলেন কানাডায় প্রায় সবাই অতিরিক্ত আয়ের জন্য এমন কাজ করে থাকেন। নোরা ফাতেহিও তার ব্যতিক্রমী ছিলেন না। তবে এই কাজ করতে গিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় তাকে।নোরা জানিয়েছেন, তিনি জানতেন কতটা কঠিন কাজ। ফলে এই কাজ যে ঠিক কতটা ধৈর্যের, কতটা কষ্ট সহ্য করতে হয়, তা তিনি নিজের জীবনে উপলব্ধি করেছেন। নোরা ছোট থেকে একাধিক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। বর্তমানে বিনোদন জগতে তার খ্যাতি তুঙ্গে। যদিও অতীত ভোলেননি তিনি। এদিকে বর্তমানে বেড়েছে নোরা ফাতেহির আয়। বেড়েছে তার ব্র্যান্ড ভ্যালু। তবে একটা সময় মাত্র ৫ হাজার টাকা নিয়ে ভারতে পা রেখেছিলেন তিনি। বলিউডের অভিনেত্রী হতে চান তিনি। বর্তমানে তার নাচের পাশাপাশি গানও বেশ জনপ্রিয়। স্কুলজীবন থেকেই টাকার জন্য কঠিন লড়াই করতে হয় নোরা ফাতেহিকে।

    সেলস গার্লের কাজ করতেন পকেটমানির জন্যে। এভাবেই বেড়ে ওঠা নোরা ফাতেহির। বর্তমানে তিনি বলিউড কাঁপাচ্ছেন। দেশ থেকে বিদেশে নোরা ফাতেহির চাহিদা তুঙ্গে। মোটা টাকার বিনিময় কনসার্টে হাজির হন নোরা।