গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home North 24Pgs যুবককে খুন করে জ্যাকেট নিয়ে পালালো দুষ্কৃতীরা

    যুবককে খুন করে জ্যাকেট নিয়ে পালালো দুষ্কৃতীরা

    0
    78
    ছবি সৌজন্যে : নিজস্ব
    যুবককে গুলি করে খুনের ঘটনায় উত্তজেনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে। পুলিশের সন্দেহ মৃত ব্যক্তি সোনাপাচারকারী।
    জানা গিয়েছে বুধবার ভোরে স্বরূপনগরের দত্তপাড়া মোড়ে বাইকে করে বাজারের দিকে যাচ্ছিল বছর ৩২-র ইসারুল গাজি। অভিযোগ তখনই ৪-৫ জন দুষ্কৃতী ইসারুলকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় বাইক থেকে পড়ে গেলে দুষ্কৃতীরা তাঁর জ্যাকেট খুলে নিয়ে যায়। পুলিশের দাবি সোনাপাচারে যুক্ত ছিল ইসারুল গাজি।
    পুলিশের অনুমান ওই জ্যাকেটে করেই সোনা পাচার করত অভিযুক্ত ইসারুল। পাচারের সঙ্গে জড়িত অন্য কোনও গোষ্ঠী গুলি চালিয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।