গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home North 24Pgs হাড়োয়ায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে আশঙ্কাজনক ২, ধৃত ১৫

    হাড়োয়ায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে আশঙ্কাজনক ২, ধৃত ১৫

    0
    111
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ায়। এলাকায় চলে বোমাবাজি।
    একে অপরের ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় হাড়োয়া হাসপাতাল, পরবর্তীকালে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, নয়াপাড়া এলাকা ক্ষমতা দখল নিয়েই গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে হাড়োয়া। এলাকায় চলে বোমাবাজি। একে অপরের ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলেও অভিযোগ ওঠে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। মূলত মিনাখায় একটি অনুষ্ঠান ছিল। বসিরহাট সংসদীয় এলাকার বিধায়করা উপস্থিত ছিলেন। ছিলেন সুজিত বসুও। হাড়োয়া ব্লক সভাপতির নাম ঘোষণা করা হয়। সিরাজুল ইসলামকে এই দায়িত্ব দেওয়া হয়। কেন আগের সভাপতিকে সরিয়ে দেওয়া হল, তা নিয়েই অশান্তির সূত্রপাত হয়। এই নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
    এই ঘটনার পর হাড়োয়ার বিভিন্ন এলাকায় চলছে পুলিশের বিশেষ রুট মার্চ পুলিশ এবং র‍্যাফ বাহিনীকে সঙ্গে নিয়ে চলছে পুলিশের বিশেষ রুট মার্চ। সব মিলিয়ে হাড়োয়া উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে মরিয়া প্রশাসন।